Hot Posts

6/recent/ticker-posts

গাজী টায়ার্সের পোড়া ভবন থেকে হাড়গোড় ও মাথার খুলি উদ্ধারের দাবি স্বজনদের

 


পোড়া ভবন থেকে উদ্ধার করা হাড়গোড়। রোববার বিকেলে রূপগঞ্জের রূপসী এলাকায় ওই কারখানার সামনে
পোড়া ভবন থেকে উদ্ধার করা হাড়গোড়। রোববার বিকেলে রূপগঞ্জের রূপসী এলাকায় ওই কারখানার সামনেছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া গাজী টায়ার্সের ছয়তলা ভবনটি থেকে মানুষের পোড়া হাড়গোড় ও মাথার খুলি খুঁজে পাওয়ার দাবি করেছেন স্বজনেরা। অগ্নিকাণ্ডের সাত দিন পর রোববার বেলা তিনটায় আগুনে পোড়া ছয়তলা ভবনটির তৃতীয় তলা থেকে এসব হাড়গোড় ও মাথার খুলি উদ্ধার করা হয়। মানুষের সেসব দেহাবশেষ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিকেলে সরেজমিনে দেখা যায়, কারখানার প্রধান ফটকের সামনে একটি স্টিলের টেবিলের ওপর পোড়া হাড়গোড় সাজিয়ে রাখা হয়েছে। উৎসুক লোকজন সেসব হাড় দেখছেন। স্বজনদের কেউ কেউ সেখানে বিলাপ করছেন। এ সময় জেলা প্রশাসক গঠিত তদন্ত দলের সদস্যরা এলে তাঁদের ঘিরে ধরে স্বজনেরা ক্ষোভ প্রকাশ করেন

Post a Comment

0 Comments